অাজ শনিবার ১৬ সেপ্টেম্বর বিকাল ৫ ঘটিকায় রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমী পরিদর্শন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের Game Education Administrator রাশেদ ইকবাল।
বিসিবির প্রতিনিধি রাশেদ ইকবাল এ সময় রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমীর কোচ নাছির উদ্দিন সোহেল ও কোচ ইলিয়াস লেথামের সাথে প্রথমে একাডেমীর কার্যক্রম নিয়ে বিস্তারিত অালাপ অালোচনা করেন।পরে একাডেমীর শিক্ষার্থীদের প্র্যাকটিস সেশন পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মূল্যবান উপদেশ প্রদান করেন।তিনি বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে সারা বাংলাদেশের তৃনমূল ক্রিকেটারদের খেলোয়ার হিসেবে গড়ে তুলতে ক্রিকেট একাডেমীর ভূমিকার কথা স্বীকার করে বলেন,বিসিবির তালিকাভুক্ত কোচরা যেভাবে নতুন ক্রিকেটার তৈরী করতে অাপ্রান চেষ্টা করছে তাতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ান হতে অার বেশি দেরী হবেনা বলে উল্লেখ করেন।তিনি সকলকে একতাবদ্ধ হয়ে জেলায় জেলায় কাজ করে যেতে অনুরোধ করেন।
রাশেদ ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বয়স ভিত্তিক ক্রিকেটার বাছাইয়ের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটি জেলাতে সফরে অাছেন।
Saturday, September 16, 2017
বিসিবি প্রতিনিধি রাশেদ ইকবালের কনফিডেন্স একাডেমী পরিদর্শন
Saturday, August 12, 2017
রাঙামাটিতে ইনডোর ক্রিকেট গ্রাউন্ড চাই
রাঙামাটিতে ক্রিকেটারদের অনুশীলনের সুবিধা বাড়ানোর জন্য ইনডোর প্র্যাকটিস গ্রাউন্ডের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
বৃষ্টি ও রাঙামাটি স্টেডিয়াম ছাড়া অার কোন বিকল্প মাঠ না থাকায় ক্রিকেটারদের নিয়মিত অনুশীলন বিঘ্ন ঘটছে।জেলার অধিকাংশ ক্রিকেটার ও বয়সভিত্তিক দলের ক্রিকেটাররা বছরের অর্ধেকেরও বেশি সময় বৃষ্টি ও স্টেডিয়ামে অন্যান্য ক্রীড়া ইভেন্ট চলার কারনে পর্যাপ্ত প্র্যাকটিস থেকে বঞ্চিত হচ্ছে।
এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ সু-দৃষ্টি দিলে রাঙামাটির ক্রিকেটাররা উপকৃত হবেন।
Thursday, August 3, 2017
রাঙামাটিতে খালেদ মাহমুদ সুজনের জন্য দোয়া মাহফিল
ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) রাঙামাটি জেলা শাখা ও সাবেক-বর্তমান ক্রিকেটারদের উদ্দ্যেগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক,বিসিবির পরিচালক,ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও কোয়াবের সহ-সভাপতি খালেদ মাহমুদ সুজনের রোগমুক্তির জন্য দোয়া মাহফিল পালন করা হয় রাঙামাটি স্টেডিয়ামে।
বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় রাঙামাটি স্টেডিয়ামে অনুষ্ঠিত দোয়া মাহফিল কর্মসূচীতে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনিল কান্তি দে,সাধারন সম্পাদক ও বিসিবির কাউন্সিলর বরুন বিকাশ দেওয়ান,অভিলাষ ক্রিকেট ক্লাবের সভাপতি অাহম্মেদ হুমায়ন কবির,জেলা ক্রিকেট কোচ মহিতোষ দেওয়ান,সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক শফিউল অাজম,সাবেক জেলা অধিনায়ক ও রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমীর কোচ নাছির উদ্দিন সোহেল,অফিস সচিব অাব্দুল করিম লালু,সাবেক জেলা অধিনায়ক ইলিয়াস লেথাম,ক্রিকেট উপ-পরিষদের সদস্য সচিব জয়জিৎ খীসা নতুন,ক্রিকেট কমিটির সদস্য মোঃহান্নান,জেলা দলের সাবেক খেলোয়ার বেলাল হোসেন,সাবেক জেলা ক্রিকেটারসহ রাঙামাটি ক্রিকেট একাডেমী ও রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমীর খেলোয়াররা অংশগ্রহন করেন।খালেদ মাহমুদ সুজনের দ্রুত অারোগ্য লাভের জন্য সকলে দোয়া ও প্রার্থনার মধ্যে দিয়ে কর্মসূচী শেষ হয়।
Saturday, May 27, 2017
শাহীন স্মৃতি চ্যাম্পিয়ন এলইডি টিভি কাপে
২৫ মে শুক্রবার দুপুর ৩ ঘটিকায় ফিসারী ঘাট সংলগ্ন মাঠে রাঙামাটি ক্রিকের্টাস এসোসিয়েশন কর্তৃক দ্বিতীয় বারের মত "এলইডি টিভি কাপ" উন্মুক্ত টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান অরুন কান্তি চাকমা,বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জামাল উদ্দিন,প্রতিভা ক্রিকেট ক্লাবের সভাপতি অাবু তৈয়ব,সাধারন সম্পাদক পুলক বড়ুয়া,রাঙামাটি জেলা অাম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন ছোটন,রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমী উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃএমরান মুন্সি,ক্রিকেট উপ-পরিষদের সদস্য নাসের খান,শিক্ষক দিদারুল অালম,জাহেদসহ বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠক।পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির অাহবায়ক ও রাঙামাটি ক্রিকেট কোচ মোঃ নাছির উদ্দিন সোহেল।
প্রধান অতিথির বক্তব্য অরুন কান্তি চাকমা বলেন,মাদক রুখতে ও শারিরীক গঠন ঠিক রাখতে খেলাধুলার বিকল্প নেই।খেলাধুলার মাধ্যমে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় তা সুশৃংখল সমাজ ব্যবস্থা ও মাদকমুক্ত সমাজ গড়তে খুবই জরুরী।রাঙামাটি ক্রিকেটার্স এসোসিয়েশনের অাহবায়ক নাছির উদ্দিন সোহেলসহ যারা রাঙামাটিতে এ ধরনের নিয়মিত ক্রিকেট টুর্নামেন্ট ও ক্রিকেট প্রশিক্ষন করছে তাদেরকে উপজেলা চেয়ারম্যান অান্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।তিনি বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানকে এ ধরনের ভালো উদ্দ্যেগে সহযোগিতা করতে সকলের প্রতি অনুরোধ জানান।
ফাইনাল খেলায় শাহীন স্মৃতি সূর্যতরুনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।চ্যাম্পিয়ন দল পৌরসভার পক্ষ থেকে এলইডি টিভি ও উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে তিন হাজার টাকা প্রাইজমানি পান।রানার্সঅাপ দল ট্রফি ও দুই হাজার টাকা প্রাইজমানি পান।এছাড়া সকল ম্যান অব দ্যা ম্যাচ,চ্যাম্পিয়ন,রানার্সঅাপসহ সকলকে ব্যাক্তিগত পুরস্কার ও সনদপত্র দেওয়া হয়।
টুর্নামেন্টে সেরা খেলোয়ার নির্বাচিত হয় জুয়েল দাশ,সেরা ব্যাটসম্যান ইলিয়াস লেথাম ও সেরা বোলার সালাউদ্দিন।টুর্নামেন্টে মোট ১২ টি দল অংশগ্রহন করেন।
Saturday, April 29, 2017
উদ্ভোধন হল এলইডি টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্ট
২৯ এপ্রিল শনিবার সকাল ১০ ঘটিকায় ফিসারী ঘাট সংলগ্ন মাঠে রাঙামাটি ক্রিকের্টাস এসোসিয়েশন কর্তৃক দ্বিতীয় বারের মত "এলইডি টিভি কাপ" উন্মুক্ত টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়।
উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মেয়র জনাব অাকবর হোসেন চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জামাল উদ্দিন,প্রতিভা ক্রিকেট ক্লাবের সভাপতি অাবু তৈয়ব,সাধারন সম্পাদক পুলক বড়ুয়া। উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির অাহবায়ক মোঃ নাছির উদ্দিন সোহেল।
প্রধান অতিথির বক্তব্য অাকবর হোসেন চৌধুরী বলেন,জঙ্গী,সন্ত্রাস ও মাদক রুখতে খেলেধুলার বিকল্প নেই।খেলাধুলার মাধ্যমে যে অান্তরিকতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় তা সুশৃংখল সমাজ ব্যবস্থার জন্য খুবই জরুরী।রাঙামাটি ক্রিকেটার্স এসোসিয়েশনের অাহবায়ক নাছির উদ্দিন সোহেলসহ যারা রাঙামাটিতে এ ধরনের নিয়মিত ক্রিকেট টুর্নামেন্ট ও ক্রিকেট প্রশিক্ষন করছে তাদেরকে মেয়র অান্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।রাঙামাটি পৌরসভাও রাঙামাটি ক্ষুদে ক্রীড়াবিদদের স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষন প্রদানের উদ্দ্যেগ নিবে বলে মেয়র জানান।
উদ্ভোধনী অনুষ্ঠান শেষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ কুমিল্লা রাইডার্স ও তারুন্যর মধ্যে অনুষ্ঠিত হয়।কুমিল্লা রাইডার্স ১১ রানে জয়ী হয়।
Monday, April 24, 2017
রাঙামাটিতে হল বিকেএসপির প্রতিভা অন্বেষণ
সোমবার ২৪ এপ্রিল ২০১৭ ছিল বিকেএসপির ক্রীড়া প্রতিভা অন্বেষণের পার্বত্য জেলা রাঙামাটি স্টেডিয়ামে প্রতিভা অন্বেষণের আসর বসেছিল।
সকাল থেকে জেলা ও উপজেলা থেকে ক্ষুদে খেলোয়াড়দের আগমন ঘটে। সবার চোখেমুখে ছিল বিকেএসপিতে প্রশিক্ষণ ক্যাম্পে সুযোগ পাবার দৃঢ় প্রত্যয়।অাগামী দিনে দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন।অারো উপস্থিত ছিল রাঙামাটির ফুটবল,ক্রিকেট কোচ, অভিভাবক ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।সকলের চোঁখে নিজের সন্তান ও শিক্ষার্থীদের নিয়ে দিনভর টেনশন।রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমীর কোচ ও সাবেক জেলা ক্রিকেট দলের অধিনায়ক নাছির উদ্দিন সোহেল বলেন পার্বত্য রাঙামাটিতে মাঠ সংকট ও বিভিন্ন প্রতিবন্ধকতার পরও অামরা চাই কিছু খেলোয়ার জাতীয় পর্যায়ে যেন জেলার প্রতিনিধিত্ব করে জেলার সুনাম বৃদ্ধি করতে পারে সে চেষ্টায় অামরা অাছি।অামাদের স্বপ্ন এখন এসব ক্ষুদে ক্রীড়াবিদদের উপর।সকলে সহযোগিতা করলে রাঙামাটি থেকে বরুন দেওয়ান ও কিংশুক চাকমার মত ক্রিকেট,ফুটবলে অারো খেলোয়ার জাতীয় পর্যায়ে দিতে পারবো।
রাঙামাটি জেলায় মোট ১৭টি ইভেন্টে ১৭২ জন পরীক্ষার্থী অংশ নেয়।সারা দেশ থেকে ১০০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করে প্রথমে এক মাসের প্রশিক্ষণ দেয়া হবে। এক মাসের ক্যাম্প থেকে বাছাইকৃত ২০০ জনকে নিয়ে ৪ মাসের আরও ১টি ক্যাম্প পরিচালনা করা হবে। পরবর্তীতে ৪ মাসের প্রশিক্ষণ ক্যাম্প থেকে নির্বাচিত অধিকতর প্রতিভাবান খেলোয়াড়কে বিকেএসপি’র ভর্তিতে অগ্রাধীকার দেয়া হবে।
২০১৭ এর ভর্তি প্রক্রিয়ায় এ প্রকল্প থেকে মোট ভর্তিকৃত প্রশিক্ষণার্থীর শতকরা ৮০ ভাগেরও বেশি জনকে বিকেএসপি’র দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কর্যক্রমে ভর্তি করা হয়।
উল্লেখ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্রীড়ার মান উন্নয়নের লক্ষে বিকেএসপি কর্তৃক বাস্তবায়নযোগ্য প্রকল্প “তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কর্যক্রম ২০১৭’’ এর জেলা পর্যায়ের প্রাথমিক বাছাই পরীক্ষা চলছে। আগামী ২৭ এপ্রিল পর্যন্ত নির্দিষ্ট দিনে অবশিষ্ট জেলা সমূহে প্রতিভা অন্বেষণ কার্যক্রম পরিচালিত হবে।
Friday, February 17, 2017
রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমীতে ভর্তি চলছে
রোজ বিকেলে পাড়ার মাঠে ক্রিকেট খেলে অনিক। পড়াশোনা করে লেকার্স স্কুলে। ছোট বলে বড়দের সঙ্গে খেলার সুযোগ মেলে না। কিন্তু ক্রিকেটই তার ধ্যান-জ্ঞান। বড় হয়ে সাকিব হওয়ার স্বপ্ন ওর। স্বপ্নের পথটা বন্ধুর হলেও চেষ্টা করলেই পাড়ি দেওয়া সম্ভব। কিভাবে? ক্রিকেট খেলার নিয়ম-কানুন আয়ত্ত করতে হবে। নিয়মিত চর্চা করতে হবে। দেশের বেশকটি ক্রীড়া প্রশিক্ষণ প্রতিষ্ঠান আছে। দেশের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিষ্ঠান বিকেএসপি। প্রতিবছর এখান থেকে বেরোচ্ছে প্রশিক্ষিত ক্রিকেটার। তাদের কেউ খেলে জাতীয় লীগে, কেউ ক্লাবে। অনেকেই জাতীয় দলে। অনিকের মতো যারা ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখো, তারা বিকেএসপি কিংবা অন্যান্য ক্রিকেট একাডেমিতে ভর্তি হতে পারো। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কিন্তু উঠে এসেছেন বিকেএসপি থেকে।
রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমী ভর্তি হতে হলে যা যা লাগবেঃ
রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমীতে বছরে একবার নয়, সাধারণত সারা বছর জুড়েই পর শিক্ষার্থী ভর্তি করা হয়। অনূর্ধ্ব-১২-১৮ বয়সের ক্রিকেটাররা এখানে প্রশিক্ষণের সুযোগ পায়। একাডেমিটি পরিচালনা করেন রাঙামাটি জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লেভেল ওয়ান কোচ মোঃ নাছির উদ্দিন সোহেল।সহকারী কোচ হিসেবে অাছেন রাঙামাটি জেলা দলের খেলোয়ার ও চট্টগ্রাম লীগ,ঢাকা লীগ খেলা মোঃ ইলিয়াছ লেথাম ও রাঙামাটি জেলা দলের সাবেক ক্রিকেটার ইয়াছিন মিশু।
**যোগাযোগ করুনঃ
নাছির উদ্দিন সোহেল-০১৭৩৪০৩৯৮১৯,
লেথাম-০১৭৮৭১৩৮৮৬৫,
মিশু-০১৮১১৯৬৬২২৮