রাঙামাটি ভেন্যুতে ৯ ফেব্রুয়ারী উদ্বোধন হল জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার।স্কুল ক্রিকেটের উদ্বোধন করেন রাঙামাটির অতিঃ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এস এম শফি কামাল।উদ্বোধনী অনুষ্ঠানে অারো উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক বরুন বিকাশ দেওয়ান,ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমা,ক্রিকেট কমিটির সদস্য সচিব রমজান অালীসহ ক্রীড়া সংস্থার কর্মকর্তা,ক্রিকেট কমিটির সদস্যবৃন্দ,অাম্পায়ার,স্কুল শিক্ষক ও শিক্ষার্থীরা।উদ্বোধনী খেলায় গতবারের চ্যাম্পিয়ান শহীদ অাব্দুল অালী একাডেমী লেকার্স পাবলিক স্কুলকে ১১৫ রানে হারিয়ে শুভ সূচনা করে।
স্কুল ক্রিকেট খেলেই আকরাম, সুজন, নান্নুরা ধরেছিলেন বাংলাদেশ ক্রিকেটের হাল। নানা অব্যবস্থাপনায় স্কুল ক্রিকেটের গর্ব হারিয়ে যেতেই বসেছিল। বিকেএসপি নির্ভর হয়ে পড়েছিল বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইন। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড অায়োজিত প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে অংশ নিচ্ছে দেশের ৫৫৪টি স্কুলের ১১ হাজারেও বেশি ক্ষুদে ক্রিকেটার।আয়োজকরা মনে করেন সামনে আরও বেশি ক্রিকেটার উঠে আসবে স্কুল ক্রিকেট থেকে।
জেলা পর্যায়ে ৯১৫ ম্যাচে অংশ নেবে ৫৫৪টি স্কুল। জেলা চ্যাম্পিয়নদের নিয়ে হবে পরের রাউন্ড। সাতটি বিভাগীয় ও ঢাকা মেট্রো চ্যাম্পিয়নের অংশগ্রহণে হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টে মোট ম্যাচ ৯৭৯টি।
Friday, February 9, 2018
রাঙামাটিতে শুরু হল জাতীয় স্কুল ক্রিকেট
Saturday, February 3, 2018
মাঠে গড়াচ্ছে রাঙামাটির ক্রিকেট!
দীর্ঘদিন পর নতুন ক্রিকেট কমিটির অধীনে রাঙামাটি ক্রিকেটে প্রান সঞ্চার হচ্ছে।অাগামী ৯ ফেব্রুয়ারী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট দিয়ে রাঙামাটি ক্রিকেট প্রান ফিরে পাচ্ছে।জেলার চারটি স্কুল নিয়ে ৯ ফেব্রুয়ারী স্কুল ক্রিকেট শুরু হবে।স্কুল ক্রিকেট শেষ হলেই রাঙামাটি ক্রিকেটার ও সমর্থকদের বহুল কাংখিত রাঙামাটি রিজিয়ন কাপ নক অাউট টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮ শুরু হবে বলে জানা যায়।টি-২০ টুর্নামেন্টে বিশটি দল পূর্বেই এন্ট্রি করেছে।রাঙামাটি ক্রিকেট খেলোয়ার,সংগঠক ও সমর্থকরা ক্রিকেট টুর্নামেন্ট শুরুর সিদ্ধান্তে উচ্ছ্বসিত।সবার চাওয়া মাঠের ক্রিকেট যেন মাঠেই থাকে ব্যাক্তিস্বার্থে যেন ক্রিকেট বন্ধ না হয়।
Saturday, January 20, 2018
শেষ ম্যাচেও হারলো রাঙামাটি অনুর্ধ্ব ১৬!
২০ জানুয়ারী শনিবার কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত বিসিবি অনূর্ধ্ব-১৬ বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় রাঙামাটি জেলা দল নিজেদের শেষ ও চতুর্থ ম্যাচে ফিরতি ম্যাচে চট্টগ্রাম জেলা অনুর্ধ্ব ১৬ দলের কাছে ৫ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়েছে।
রাঙামাটি জেলা দল সকালে টসে জয়লাভ করে নিজেরা ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয়।নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে রাঙামাটি জেলা দল ব্যাটিং ব্যার্থতায় ৪২ ওভারে সব উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে।রাঙামাটির শান্ত দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান ও রুপায়ন ১৭ রান করে।বাকীরা অাসা যাওয়ার মিছিলে যোগ দেয়।
বিরতির পর চট্টগ্রাম জেলা দল জয়ের জন্য ১২৩ রানের লক্ষে খেলতে নেমে ধীরে সুস্থে ব্যাটিং করতে থাকে।রাঙামাটি বোলারদের বিপক্ষে ভালো ব্যাটিং করে ৩৩.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় ১২৩ রান করে বড় ব্যবধানে জয়লাভ করে।
রাঙামাটি প্রথম ম্যাচে সিলেটকে ১৫ রানে পরাজিত করে পরের তিন ম্যাচ টানা হেরে গ্রুপ থেকে বিদায় নেয়। এই গ্রুপে ডাবল লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়েছে। দলের সাথে কোচ হিসেবে রয়েছেন মহিতোষ ও ম্যানেজার হিসেবে রাশেদ।
Friday, January 19, 2018
রাঙামাটি এবার হারলো ৯ উইকেটে!
১৯ জানুয়ারী শুক্রবার কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত বিসিবি অনূর্ধ্ব-১৬ বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় রাঙামাটি জেলা দল নিজেদের তৃতীয় ম্যাচে ফিরতি ম্যাচে সিলেট জেলা অনুর্ধ্ব ১৬ দলের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়েছে।
রাঙামাটি জেলা দল সকালে টসে জয়লাভ করে নিজেরা ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয়।নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে রাঙামাটি জেলা দল ব্যাটিং ব্যার্থতায় ৩২.১ ওভারে সব উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে।রাঙামাটির হাবিব দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান ও জনি ২৩ রান করে।বাকীরা অাসা যাওয়ার মিছিলে যোগ দেয়।সিলেট জেলার নাইম ৩ ও ফাহাদ ৩ উইকেট করে লাভ করেন।
বিরতির পর সিলেট জেলা দল জয়ের জন্য ১২৬ রানের লক্ষে খেলতে নেমে হাত খুলে ব্যাটিং করতে থাকে।রাঙামাটি বোলারদের ভালো ব্যাটিংয়ে অসহায় করে ২৩.২ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় ১২৭ রান করে বড় ব্যবধানে জয়লাভ করে অাগের ম্যাচে রাঙামাটির কাছে হারা সিলেট জেলা দল।
রাঙামাটির পরবর্তী খেলা ২০ জানুয়ারী চট্টগ্রামের সাথে।এই গ্রুপে ডাবল লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে।
Tuesday, January 16, 2018
চট্টগ্রামের কাছে ব্যাটিং ব্যার্থতায় হারলো রাঙামাটি!
১৬ জানুয়ারী মঙলবার কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত বিসিবি অনূর্ধ্ব-১৬ বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় রাঙামাটি জেলা দল নিজেদের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম জেলা অনুর্ধ্ব ১৬ দলের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়েছে।
চট্টগ্রাম জেলা দল সকালে টসে জয়লাভ করে রাঙামাটি অনুর্ধ্ব ১৬ দলকে ব্যাটিংয়ে পাঠায়।নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে রাঙামাটি জেলা দল ব্যাটিং ব্যার্থতায় ৩৫ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১০৪ রান সংগ্রহ করে।রাঙামাটির রহিম দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করে।বাকীরা অাসা যাওয়ার মিছিলে যোগ দেয়।রাঙামাটির প্রতি ম্যাচে ব্যাটিং ব্যার্থতা দিন দিন প্রকট হয়ে উঠছে।চট্টগ্রাম জেলার কাদের ৩ ও সাইদুল ২ উইকেট করে লাভ করেন।
বিরতির পর চট্টগ্রাম জেলা দল জয়ের জন্য ১০৫ রানের সহজ লক্ষে খেলতে নেমে হাত খুলে ব্যাটিং করতে থাকে।রাঙামাটি বোলারদের সাবলিলভাবে খেলে ১৩.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় ১০৫ রান করে বড় ব্যবধানে জয়লাভ করে চট্টগ্রাম জেলা দল।
রাঙামাটির পরবর্তী খেলা ১৯ জানুয়ারী সিলেটের সাথে।এ গ্রুপে ডাবল লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে।
Monday, January 15, 2018
সিলেটকে হারালো রাঙামাটি অনুর্ধ্ব ১৬ দল
১৫ জানুয়ারী সোমবার কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত বিসিবি অনূর্ধ্ব-১৬ বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় রাঙামাটি জেলা দল নিজেদের প্রথম ম্যাচে সিলেট জেলা দলকে ১৫ রানে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে।
সকালে টসে জয়লাভ করে রাঙামাটি অনুর্ধ্ব ১৬ দল ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে রাঙামাটি জেলা দল ৩১.৪ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১০৮ রান করে।রাঙামাটির হাবিব ২৪ ও রহিম ২৬ রান করে।সিলেট জেলার ফাহাদ ৫ ও রিহাদ ৩ উইকেট করে লাভ করেন।
বিরতির পর সিলেট জেলা দল জয়ের জন্য ১০৯ রানের লক্ষে খেলতে নেমে দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়ে।রাঙামাটির শান্ত, ইফতি ও রুপায়নের ত্রিমুখী স্পিন ফাঁদে পড়ে শক্তিশালী সিলেট জেলা দল ২১.১ ওভারে ৯৩ রানে অলঅাউট হয়ে ১৫ রানে পরাজয় বরন করে নেয়।রাঙামাটির তিন স্পিন ত্রয়ী শান্ত ৫, ইফতি ৩ ও রুপায়ন ২ উইকেট নিয়ে সিলেটকে ধ্বসিয়ে দেন।
রাঙামাটির পরবর্তী খেলা চট্টগ্রামের সাথে।ডাবল লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে।
Thursday, November 2, 2017
কক্সবাজারের কাছে খাগড়াছড়ি হারলো ১০ উইকেটে!
৩৮ তম জাতীয় চ্যাম্পিয়নশীপ ক্রিকেট প্রতিযোগিতার টায়ার-১ এর মৌলভীবাজার ভেন্যুতে অাজ বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা দলকে কক্সবাজার জেলা দল ১০ উইকেটে পরাজিত করে।
সকালে কক্সবাজার টসে জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নেয়।খাগড়াছড়ি জেলা দল প্রথম থেকেই কক্সবাজার বোলিং অ্যাটাকের বিপক্ষে উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে।সে বিপর্যয় থেকে কেউ প্রতিরোধ করতে না পারায় মাত্র ৩৩.৩ ওভারে ১০ উইকেটে মাত্র ৫৪ রানে অল অাউট হয়ে যায়।কক্সবাজারের জুনায়েদ ৩ ও ইউনুস ২ টি করে উইকেট নেন।
বিরতির পর কক্সবাজার জেলা দল প্রথম থেকে সতর্ক হয়ে খেলতে থাকেন।ওপেনার হিরো অপরাজিত ২৩ ও রুবেল অপরাজিত ২৪ করে ১৭.৪ ওভারে ৫৫ রান করে দলকে ১০ উইকেটের বিশাল জয় এনে দেন।
কক্সবাজার প্রথম ম্যাচ বৃষ্টির কারনে রাঙামাটির সাথে পয়েন্ট ভাগাভাগি করে অার খাগড়াছড়ি প্রথম ম্যাচে সুনামগঞ্জকে ১ উইকেটে পরাজিত করে।