Wednesday, September 14, 2016

রাঙামাটি সাবেক ক্রিকেটারদের প্রীতি ম্যাচ

অাজ রাঙামাটি জেলা দল ও বিভিন্ন ক্লাবের সাবেক ক্রিকেটারদের মিলন মেলা বসেছিল তবলছড়ি মাঝেরবস্তি এলাকার শাহ্ উচ্চ বিদ্যালয় মাঠে।
সাবেক জেলা ক্রিকেটার নাজিম উদ্দিনের উদ্দ্যেগে অাজ ১৪ সেপ্টেম্বর শাহ্ উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।ম্যাচে রাঙামাটি পৌরসভার মেয়র অাকবর হোসেন চৌধুরীও অংশগ্রহন করেন।দুই দলে ভাগ হয়ে সাবেক ক্রিকেটাররা খেলায় অংশগ্রহন করেন।এক দলের অধিনায়ক ছিলেন রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাবেক ক্রিকেটার রাজিব ত্রিপুরা অন্য দলের অধিনায়ক ছিলেন সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর অালম।টসে জিতে রাজিব ত্রিপুরা ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয়।নির্ধারিত ১৬ ওভারে ১৩৬ রান করে অল অাউট হয় রাজিব ত্রিপুরার দল।দলের পক্ষে জসিম উদ্দিন ২৯, লালু ২৫ ও নিজাম উদ্দিন ২৩ রান করে করেন।পৌর মেয়র অাকবর হোসেন চৌধুরী শেষ দিকে নেমে দলীয় রান বাড়াতে গিয়ে ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান বাবু হাতে ক্যাচ অাউট হয়ে প্যাভিলিয়নে ফেরত অাসেন।
বিরতির পর জাহাঙ্গীর অালমের দল ১৩ ওভারের সময় ১৩৭ রান করে জয় লাভ করেন।দলের পক্ষে বাবু পাটোয়ারী ৪১ রান ও রাশেদ অালম ২৭ রান করেন।শেষ দিকে ২ বলে নাছির উদ্দিন সোহেল একটি ৪ ও একটি ৬ মেরে দলকে জয়ের বন্দরে পোঁছে দেন।
রাজিব ত্রিপুরা একাদশঃ

রাজিব ত্রিপুরা
হান্নান
নেজাম উদ্দিন
সায়েম
জসিম উদ্দিন
ভুট্টু
লালু
মহিতোষ
সাকু
মিঠু
অাকবর হোসেন চৌধুরী
অাজম

জাহাঙ্গীর অালম একাদশঃ
জাহাঙ্গীর অালম
নিপুন
নতুন
নাছির উদ্দিন সোহেল
নাজিম উদ্দিন
রাশেদ
বাবু
মিজানুর রহমান বাবু
শাওন
সায়ান

No comments:

Post a Comment