Saturday, August 12, 2017

রাঙামাটিতে ইনডোর ক্রিকেট গ্রাউন্ড চাই

রাঙামাটিতে ক্রিকেটারদের অনুশীলনের সুবিধা বাড়ানোর জন্য ইনডোর প্র্যাকটিস গ্রাউন্ডের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

বৃষ্টি ও রাঙামাটি স্টেডিয়াম ছাড়া অার কোন বিকল্প মাঠ না থাকায় ক্রিকেটারদের নিয়মিত অনুশীলন বিঘ্ন ঘটছে।জেলার অধিকাংশ ক্রিকেটার ও বয়সভিত্তিক দলের ক্রিকেটাররা বছরের অর্ধেকেরও বেশি সময় বৃষ্টি ও স্টেডিয়ামে অন্যান্য ক্রীড়া ইভেন্ট চলার কারনে পর্যাপ্ত প্র্যাকটিস থেকে বঞ্চিত হচ্ছে।
এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ সু-দৃষ্টি দিলে রাঙামাটির ক্রিকেটাররা উপকৃত হবেন।

Thursday, August 3, 2017

রাঙামাটিতে খালেদ মাহমুদ সুজনের জন্য দোয়া মাহফিল

ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) রাঙামাটি জেলা শাখা ও সাবেক-বর্তমান ক্রিকেটারদের উদ্দ্যেগে  বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক,বিসিবির পরিচালক,ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও কোয়াবের সহ-সভাপতি খালেদ মাহমুদ সুজনের রোগমুক্তির জন্য দোয়া মাহফিল পালন করা হয় রাঙামাটি স্টেডিয়ামে।
বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় রাঙামাটি স্টেডিয়ামে অনুষ্ঠিত দোয়া মাহফিল কর্মসূচীতে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনিল কান্তি দে,সাধারন সম্পাদক ও বিসিবির কাউন্সিলর বরুন বিকাশ দেওয়ান,অভিলাষ ক্রিকেট ক্লাবের সভাপতি অাহম্মেদ হুমায়ন কবির,জেলা ক্রিকেট কোচ মহিতোষ দেওয়ান,সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক শফিউল অাজম,সাবেক জেলা অধিনায়ক ও রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমীর কোচ নাছির উদ্দিন সোহেল,অফিস সচিব অাব্দুল করিম লালু,সাবেক জেলা অধিনায়ক ইলিয়াস লেথাম,ক্রিকেট উপ-পরিষদের সদস্য সচিব জয়জিৎ খীসা নতুন,ক্রিকেট কমিটির সদস্য মোঃহান্নান,জেলা দলের সাবেক খেলোয়ার বেলাল হোসেন,সাবেক জেলা ক্রিকেটারসহ রাঙামাটি ক্রিকেট একাডেমী ও রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমীর খেলোয়াররা অংশগ্রহন করেন।খালেদ মাহমুদ সুজনের দ্রুত অারোগ্য লাভের জন্য সকলে দোয়া ও প্রার্থনার মধ্যে দিয়ে কর্মসূচী শেষ হয়।